শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ইসলামপুরে সার কালোবাজারে বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা করে জরিমানা

আলমাস হোসেন আওয়াল, ইসলামপুর জামালপুর প্রতিনিধি।।
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩১ সময় দেখুন
৩৯

কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, বিক্রির রেজিস্টারে গরমিল, রসিদ ছাড়া সার বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে জামালপুরের ইসলামপুরে দুই সার ডিলারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার চরপুটিমারি ইউনিয়নের বেনুয়ারচর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের।
অভিযানে বিসিআইসি সার ডিলার মেসার্স মা ট্রেডার্স ও মেসার্স আমজাদ ট্রেডার্সে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া সার বিক্রির ক্যাশ মেমোর সঙ্গে রেজিস্টার খাতার গরমিল, রসিদ ছাড়া সার বিক্রি এবং গুদামের মজুদ হিসাবেও অসংগতি ধরা পড়ে। সার কিনতে আসা সাধারণ কৃষকদের সঙ্গে ডিলারদের অসদাচরণের অভিযোগও পাওয়া যায়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের বলেন, কৃষকদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার বিক্রিতে অনিয়ম ও কালোবাজারির সত্যতা পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষকের স্বার্থ রক্ষায় কোনো সিন্ডিকেট বা অসাধু চক্রকে ছাড় দেওয়া হবে না। সার নিয়ে অনিয়ম ও কালোবাজারি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহম্মেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা এবং কালোবাজারির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD