Warning: Creating default object from empty value in /home/dainikja/public_html/wp-content/themes/jplivetv5 created jphostbd/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
মুন্সীগঞ্জে দুই সন্তানকে পানিতে ফেলে হত্যার দোষ স্বীকার করেছে শিশুদের মা। মুন্সীগঞ্জে দুই সন্তানকে পানিতে ফেলে হত্যার দোষ স্বীকার করেছে শিশুদের মা। – Home
June 1, 2026, 8:20 pm
শিরোনাম :
কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ কুমিল্লা বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গাজীপুর থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বিষ্ণুকে হস্তান্তর করল বিএসএফ সুন্দরবনে নতুন ‘দস্যু দল’ গঠনের শুরুতেই আটক ২ নরসিংদীর শিবপুর শেরপুর গ্রামে ১২ বছরের শিক্ষার্থী ধর্ষণের শিকার। দীর্ঘ ২০ বছর যাবৎ যার বসবাস শাহ আলীর মাজার প্রাঙ্গণে বর্তমানে দেশে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুর বড় একটি অংশ নবজাতক – অধ্যাপক ডা. মো: মজিবুর রহমান রাজাপুরে বেকুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্র্যাককর্মী সিহাব উদ্দিন নিহত! দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,,

মুন্সীগঞ্জে দুই সন্তানকে পানিতে ফেলে হত্যার দোষ স্বীকার করেছে শিশুদের মা।

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, July 10, 2025
  • 235 সময় দেখুন

মুন্সিগঞ্জের শ্রীনগরে যমজ দুই কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যার ঘটনায় দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন শিশুদের মা।

বিশেষ প্রতিনিধি:

আজ বুধবার (৯ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে হাজির করা হলে ওই দুই শিশুর মা শান্তা বেগম দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

শ্রীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, দুই শিশুকে পানিতে ফেলে হত্যার ঘটনায় নিহত দুই শিশুর চাচা আলামিন বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করলে মামলার প্রেক্ষিতে নিহত দুই শিশুর মাকে আদালতে পাঠানো হয়। আদালতে ওই দুই শিশুর মা দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

প্রসঙ্গত, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিবন্দী গ্রামের দিন মজুর সোহাগ শেখের (২৮) সাথে প্রায় দুই বছর আগে উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের শাহ আলমের মেয়ে শান্তার (২৪) বিয়ে হয় । ৫ মাস আগে শান্তা যমজ কন্যা সন্তান প্রসব করে। যমজ কন্যা সন্তান হওয়ার পর থেকে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। শান্তা সন্তানদের নিয়ে বাবার বাড়িত থাকলেও বেশ কয়কদিন আগে স্বামীর বাড়িতে আসে।

গত সোমবার (৭ জুলাই) রাত আটটার দিকে সোহাগের ঘর থেকে হট্টাগোলের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে জানতে পারেন তাদের দুই কন্যা লামিয়া ও সামিহাকে ঘরের পেছনে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছে। এ সময় স্থানীয়রা পুকুরে নেমে লামিয়া ও সামিহাকে উদ্ধার কর শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ছুটে যান তাদের ওই দুই কন্যার বাবা সোহাগ। কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD