শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মেহেরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতা কারাগারে।

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫৯১ সময় দেখুন
৩২

মেহেরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতা কারাগারে

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা আগে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে সোমবার তারা পুনরায় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো অভিযুক্তরা হলেন: মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাধাকান্তপুর গ্রামের ইউনুস আলীর ছেলে জুয়েল রানা, আমদহ ইউনিয়ন পরিষদের সদস্য ও বামনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে দরুদ আলী, আওয়ামী লীগ নেতা আসলাম খান পিন্টু, তহবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি ও আব্দুল মাবুদের ছেলে রবিন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পোস্ট অফিস পাড়ার আব্দুল বারির ছেলে রাশেদুল ইসলাম আনন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বড়বাজার এলাকার পঞ্চাননের ছেলে কাজল দত্ত, গোলাম হোসেনের ছেলে সামিরুল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD