শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নরসিংদীর পলাশে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যা মামলার মূল আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ

নাহিদুল ইসলাম জয় (নরসিংদী প্রতিনিধ)
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪০ সময় দেখুন
৫০

গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজারের মহেশখালী এলাকার হোটেল গ্রীন প্যালেসে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। গ্রেফতারকৃতরা হলেন মামলার প্রধান আসামি সাফাদি মির্জা বিজয়, শাহ আলম ফকির, রিফাত ওরফে বাবু, তুষার ও মেহেদী। ঘটনার পর থেকে তারা ওই হোটেলটিতে আত্মগোপনে ছিলেন। পুলিশ জানায়, গত ২ আগস্ট রাতে ডাঙ্গার হাসনাহাটা গ্রামে এলাকায় আধিপত্য নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অভিযুক্তরা ইব্রাহিম আল মাসুম সহ আরো ১০ জনের উপর আক্রমণ চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মাসুমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বোনজামাতা বাদী হয়ে পলাশ থানায় ৩৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় কক্সবাজার থেকে প্রধান আসামিসহ ওই পাঁচজনকে গ্রেফতার করেছে। পলাশ থানার ওসি শাহাদাত আল মামুন জানান, মামলার বাকি আসামিদেরও গ্রেফতারে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD