শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর জেলখানার মোড়ে দুই রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত: ১৩ হাজার টাকা জরিমানা সেফটি ট্যাঙ্কে শ্রমিকের মৃত্যু,মৃতের বাড়িতে লাশ পৌঁছে দিয়ে দ্রুত পলায়ন দেওয়ানগঞ্জে গাছ থেকে পড়ে এক বৃদ্ধার করুণ মৃত্যু বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা লামায় বিশ্ব হাতি দিবসে ৯ লাখ টাকার সহায়তা স্ট্যান্ডরিলিজ আদেশের পরও বহাল তবিয়তে থাকা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের খুটির জোর কোথায় জনমনে প্রশ্ন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সচেতনতা বৃদ্ধিতে এলাকাবাসীর সম্পৃক্তকরণে সচেতনতামূলক সভা দুর্গম পাহাড়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনাবাহিনীর প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

সবুজে ফিরবে পাহাড়, রক্ষা পাবে প্রকৃতি এই স্লোগান নিয়ে —থানচিতে ৭ শতাধিক বৃক্ষচারা বিতরণ

প্রতিনিধি, থানচি, বান্দরবান,প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৮ সময় দেখুন
৫১

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও থানচিকে আরও সবুজ করে গড়ে তোলার লক্ষ্যে বান্দরবানের থানচি উপজেলা জোত মালিক সমিতির উদ্যোগে ৭ শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় থানচি বাজার প্রাঙ্গণে স্থানীয় কৃষক, বাগানচাষি, অসহায় পরিবার ও বৃক্ষরোপণে আগ্রহীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
বিতরণ করা চারার মধ্যে রূপালি আম, আমড়া, মিষ্টি তেঁতুল, বারি-৪ আম, বরইসহ বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রয়েছে। আয়োজকদের দাবি, স্বাধীনতার পর থানচি উপজেলা জোত মালিক সমিতির পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে এত বড় পরিসরে বৃক্ষচারা বিতরণের উদ্যোগ এটাই প্রথম।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি ও জোত মালিক সমিতির সভাপতি শৈবাথোয়াই মারমা উপস্থিত থেকে স্থানীয়দের হাতে চারা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মংহাইসিং মারমা, সমিতির সাধারণ সম্পাদক মংছোরী মারমা, সহসভাপতি মংসাগ্য মারমা, হ্লাচিংমং মেম্বার, মংপ্রুসে মারমাসহ সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জোত মালিক সমিতির সভাপতি শৈবাথোয়াই মারমা বলেন, পাহাড়ি এলাকার প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও বনভূমি রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শুধু চারা বিতরণ বা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়; রোপণের পর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সবার দায়িত্ব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ে নির্বিচারে গাছ কাটা ও বন উজাড়ের কারণে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ অবস্থা মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় জনগণকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আয়োজকরা জানান, মানুষের হাতে তুলে দেওয়া এসব বৃক্ষচারা যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করা হলে থানচির পাহাড়ি প্রকৃতি আরও সবুজ, সমৃদ্ধ ও প্রাণবন্ত হয়ে উঠবে। পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD