শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর জেলখানার মোড়ে দুই রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত: ১৩ হাজার টাকা জরিমানা সেফটি ট্যাঙ্কে শ্রমিকের মৃত্যু,মৃতের বাড়িতে লাশ পৌঁছে দিয়ে দ্রুত পলায়ন দেওয়ানগঞ্জে গাছ থেকে পড়ে এক বৃদ্ধার করুণ মৃত্যু বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা লামায় বিশ্ব হাতি দিবসে ৯ লাখ টাকার সহায়তা স্ট্যান্ডরিলিজ আদেশের পরও বহাল তবিয়তে থাকা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের খুটির জোর কোথায় জনমনে প্রশ্ন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সচেতনতা বৃদ্ধিতে এলাকাবাসীর সম্পৃক্তকরণে সচেতনতামূলক সভা দুর্গম পাহাড়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনাবাহিনীর প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

ঝিনাইগাতীতে নিখোঁজের ৮ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার আটক-১৯

ঝিনাইগাতি প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৩ সময় দেখুন
৪০

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে জারুলতলা গ্রামের ধান ব্যাবসায়ী বিল্লাল হোসেন (৪৫) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১২আগস্ট) দুপুরে উপজেলার নলকুড়া-গৌরীপুর দুই ইউনিয়নের সীমান্তবর্তী অঞ্জনা খালের পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন জারুলতলা গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারের ধান ব্যবসায়ী বিল্লাল হোসেন (৪৫) গত ৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় বাজার থেকে এসে কে বা কার ডাকে সারা দিতে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ৫ আগষ্ট বুধবার ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডাইরী জিডি করেন। নিখোঁজের ৮ দিন পর ১২ আগষ্ট বুধবার দুপুরে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করার সময় খালের পাশ থেকে ব্যাপক দুর্গন্ধ পান। পরে সন্দেহ হলে আশপাশে খোঁজাখুঁজি করে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঝিনাইগাতী পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, বিল্লাল হোসেনকে হত্যার পর তার মরদেহটি অঞ্জনা খালের পাশে মাটিচাপা দেওয়া হয়ে থাকতে পারে। তবে হত্যার কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এরিপোর্ট লেখা পর্যন্ত, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আদিবাসী নারী পুরুষসহ ১৯ জনকে আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। খবর পেয়ে,শেরপুরের পুলিশ সুপার এ,কে,এম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD