শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর জেলখানার মোড়ে দুই রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত: ১৩ হাজার টাকা জরিমানা সেফটি ট্যাঙ্কে শ্রমিকের মৃত্যু,মৃতের বাড়িতে লাশ পৌঁছে দিয়ে দ্রুত পলায়ন দেওয়ানগঞ্জে গাছ থেকে পড়ে এক বৃদ্ধার করুণ মৃত্যু বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা লামায় বিশ্ব হাতি দিবসে ৯ লাখ টাকার সহায়তা স্ট্যান্ডরিলিজ আদেশের পরও বহাল তবিয়তে থাকা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের খুটির জোর কোথায় জনমনে প্রশ্ন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সচেতনতা বৃদ্ধিতে এলাকাবাসীর সম্পৃক্তকরণে সচেতনতামূলক সভা দুর্গম পাহাড়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনাবাহিনীর প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নরসিংদীতে নিরাময় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

নাহিদুল ইসলাম জয় (নরসিংদী প্রতিনিধ)
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৪ সময় দেখুন
১৯

নরসিংদী সদর হাসপাতাল সংলগ্ন নিরাময় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসনের নির্দেশনা ও তত্ত্বাবধানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, চিকিৎসাসেবা ও অবকাঠামোগত ব্যবস্থাপনা পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে গত তিন অর্থবছর ধরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না করা, অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় Ambu Bag না থাকা, OT লাইট অকার্যকর, বর্জ্য ফেলার উপযুক্ত পাত্র না থাকা, OT রেজিস্টার হালনাগাদ না করা, ডিউটি চিকিৎসকের নিয়োগপত্র প্রদর্শন করতে না পারা এবং তথ্য কর্মকর্তার তথ্য প্রদর্শন না করার বিষয় রয়েছে।
এছাড়া ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষরেও অসংগতি পাওয়া যায়। এসব অনিয়মের বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. সঞ্জয় কুমার সাহা প্রসিকিউশন দাখিল করেন।
অভিযোগ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একইসঙ্গে দ্রুত সব অনিয়ম সংশোধন করে রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে নরসিংদী র‍্যাবের একটি দল নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD