শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি, প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫১ সময় দেখুন
৬১

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া গ্রামে বাল্যবিবাহের তথ্য পেয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (৯ আগষ্ট ) দুপুর আড়াইটার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে যানা যায়, রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড থলিপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ের বাল্য বিবাহ হচ্ছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং বাল্য বিবাহের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থলে তৎক্ষণাৎ বাল্য বিবাহটি বন্ধ করা হয়। মেয়ের বাবা মোঃ মহিন উদ্দিন মানিক (৩৮) কে অপরাধ স্বীকার করা সাপেক্ষে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারায় ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পাত্র ও দুই পক্ষের অভিভাবক থেকে মুচলেকা নেয়া হয়। উপস্থিত সকলকে বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা প্রমাণ পাই। বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD