শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নরসিংদীর বিভিন্ন থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ বিভিন্ন অপরাধে ৩২ জন গ্রেফতার

নাহিদ ইসলাম জয় (নরসিংদী প্রতিনিধ)।।
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৪ সময় দেখুন
৪৪

নরসিংদী জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে চোলাই মদ, গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক কারবারি এবং নিয়মিত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত চাকু, ৫ কেজি গাঁজা, ১৫৭ লিটার চোলাই মদ এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট।

ঘটনা-১: নরসিংদী মডেল থানা পুলিশের একটি বিশেষ দল বড় বাজার এলাকা থেকে মিতা আক্তার (২৮) ও আসমা আক্তার (২৮) নামের দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মিতা আক্তারের বাড়ি বাগেরহাটের মোল্লারহাটে এবং আসমা আক্তারের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানা এলাকায়।

ঘটনা-২: নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি মাদক মামলায় আসামী মোঃ জনি মিয়া(৪৫), পিতা- কানু মিয়া, গ্রাম: বানিয়াছল, থানা: সদর, জেলা: নরসিংদী-এর হেফাজত হইতে ১৫৭ লিটার চোলাই মদ, যাহার আনুমানিক বাজার মূল্য ৭৮,৫০০/- (আটাত্তর হাজার পাচঁশত) টাকা উদ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনা-৩: নরসিংদী ডিবি পুলিশ কর্তৃক একটি টিপ চাকুসহ ০১ জন ছিনতাইকারী (সন্ত্রাসী সনেট গ্রুপের সদস্য) আসামি আপন মিয়া (২১), পিতা-সামসু মিয়া, সাং: শালিদা , থানা: সদর , জেলা: নরসিংদীকে ছিনতাই করা অবস্থায় আটক করা হয়।

ঘটনা-৪: রায়পুরা থানা পুলিশ কান্দাপাড়া এলাকা থেকে কাজল মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকে আনুমানিক ৩,০০০ টাকা মূল্যের ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনা-৫: পলাশ থানা এলাকা থেকে নিয়মিত অভিযানে ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ২ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জনসহ মোট ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পুরাতন মামলার ১ জন এবং সিআর পরোয়ানার ২ জন আসামীকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়।

ঘটনা-৬: মাধবদী থানা এলাকায় অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত ২ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জনসহ মোট ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনা-৭: ডিবি পুলিশ কর্তৃক শীর্ষ সন্ত্রাসী,চাঁদাবাজ মোঃ সেতু মিয়া (২৬),পিতা- মোঃ মজিবর রহমান, গ্রাম: কাউরিয়া পাড়া, থানা: সদর, জেলা: নরসিংদী’কে শাহেপ্রতাব বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। সে সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপ আবুলাল এর সক্রিয় সহযোগী। এ সময় তার সহযোগী সন্দেহে আসামী ১/ মোঃ ওয়াদুদ ইমন (২৮), পিতা- মোঃ মোতালিব মিয়া, গ্রাম: বাগহাটা, থানা: সদর, জেলা: নরসিংদী, ২/নাদিম মিয়া (২৭), পিতা- নুরু মিয়া, গ্রাম: সাহেপ্রতাব মাছিমপুর, থানা: সদর, জেলা: নরসিংদী, ৩/ মাহফুজুর রহমান মৃধা অমি (২৩), পিতা: মোঃ মাসুদুর রহমান মৃধা, থানা: সদর, জেলা: নরসিংদী’কে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে। মাদক ও অপরাধের বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD