শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ৯৫ জন গ্রেফতার; মদ, ইয়াবা ও গাঁজা উদ্ধার

নাহিদ ইসলাম জয় (নরসিংদী)প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪৯ সময় দেখুন
৫৮

নরসিংদী জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে গত ৪৮ ঘন্টায় মাদক ব্যবসায়ীসহ পরোয়ানাভুক্ত মোট ৯৫ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ, নরসিংদী। জব্দ করা হয়েছে ১৩৫ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও ১৫ বোতল দেশীয় মদ।

ঘটনা-১: ডিবি পুলিশের একটি দল মাধবদী থানার ছোটমাধবদী সিদ্দিক নগর এলাকায় অভিযান চালায়। এ সময় ছোট মাধবদী এলাকার মৃত সিরাজ মিয়া ও মনোরা বেগমের ছেলে মাদক ব্যবসায়ী মনির হোসেন (৪৮)-কে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

ঘটনা-২: চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে নরসিংদী মডেল থানায় একটি চাঁদাবাজির মামলার পরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামি ১/ মোঃ সুমন প্রধান (৩৬), পিতা পিতা: মান্নান মিয়া ২/ মোঃ রাজিব (৩২),পিতা: তোফাজ্জল, ৩/ দেলোয়ার হোসেন (২৮), পিতা: আফজু মিয়া- সর্ব সাং: করিমপুর, জেলা: নরসিংদী-কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

ঘটনা-৩: নরসিংদী সদর থানার বিলাসদী জিরোপয়েন্ট এলাকায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে বানিয়ার চর এলাকার জাহাঙ্গীর মিয়া ও রিনা বেগমের ছেলে মোঃ মারুফ (১৮)-কে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

ঘটনা-৪: রায়পুরা থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রায়পুরা থানাধীন আদিয়াবাদ দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে নুরে আলম (২৩) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার নিকট থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পৃথক আরেক অভিযানে চর সুবুদ্ধি এলাকায় অভিযান চালিয়ে মোঃ আব্দুল আজিজ (৬২) নামের এক ব্যক্তিকে তার নিজ বসতবাড়ির উঠান থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আনুমানিক ৪০,০০০ টাকা মূল্যের ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

ঘটনা-৫: মনোহরদী থানা পুলিশের অভিযানে কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিঃ-এর ১৫ বোতল দেশীয় মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আরও ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনা-৬: সন্ত্রাস বিরোধী আইন এর অধীনে অভিযান চালিয়ে চর উজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কামাল (৪২)-কে গ্রেফতার করা হয়েছে। তাকে ‘ডেভিল হান্ট’ কার্যক্রমের অংশ হিসেবে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ঘটনা-৭: পলাশ থানা এলাকায় পরিচালিত অভিযানে নিয়মিত মামলার ৩ জন আসামি এবং জিআর পরোয়ানাভুক্ত ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

নরসিংদী জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক-সন্ত্রাস নির্মূলে নরসিংদী জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD