শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ দেবীগঞ্জে প্রায় ৩০০ একর কৃষিজমি বিলীন, হুমকিতে গ্রাম-জনপদ, প্রতিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা কুলিয়ারচরে আগাম নির্বাচনী হাওয়া; উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় অ্যাডভোকেট মশিউর রহমান মাল্টা চাষে সফলতা,উৎপাদন ব্যয় বৃদ্ধিতে লাভ নিয়ে শঙ্কায় চাষিরা রামগড়ে মাদকবিরোধী ম্যারাথনে তিনশ দৌড়বিদ নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ৯৫ জন গ্রেফতার; মদ, ইয়াবা ও গাঁজা উদ্ধার নরসিংদীর ডাক্তার অফিস টাইমে ঢাকায় রোগী দেখায় লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ কুলিয়ারচরে প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ মিডওয়াইফ মানে গ্রামের মা-বোনদের জীবন বাঁচানোর যোদ্ধা কালিগঞ্জে ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু

নরসিংদীর ডাক্তার অফিস টাইমে ঢাকায় রোগী দেখায় লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ

নাহিদ ইসলাম জয় (নরসিংদী)প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯ সময় দেখুন
১১

রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান চালিয়ে সরকারি দায়িত্ব পালনের সময় রোগী দেখার অভিযোগে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে হাতেনাতে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনায় তার চিকিৎসক হিসেবে নিবন্ধন বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়। পরে অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান একাধিকবার ডা. মইনুল হাসান চিশতীকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি তা উপেক্ষা করেছেন। সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের পরিবর্তে নিয়মিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ওই চিকিৎসক সরকারি হাসপাতালের একটি ভুয়া পদত্যাগপত্র ব্যবহার করে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। একই সঙ্গে পপুলার ডায়াগনস্টিক সেন্টারও তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, তা যাচাই না করেই কাজের সুযোগ দিয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ওই চিকিৎসক অনৈতিক কাজ করেছেন, আর এতে এই হাসপাতাল সহযোগিতা করেছে। তার নিবন্ধন বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হবে। অভিযান চলাকালে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD