শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গাছের চারা রোপন ও বিতরণ

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫০ সময় দেখুন
৫৭

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে ৬শতাধিক বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ ও বিতরণ করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল কাজী নেহাত ফয়সাল পিএসসি,জি।

প্রধান অতিথির বক্তব্যে সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল কাজী নেহাত ফয়সাল বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে কেবল চারা রোপণ করলেই চলবে না, তা পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার দায়িত্ব নিতে হবে। পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি টেকসই পরিবেশ গঠনে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মো: মাজহার হোসেন রাব্বানী, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমা, স্থানীয় পাড়া কার্বারী আংক্য ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD