বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাদারগঞ্জে বিএনপির আনন্দ ও বিজয় মিছিল ইসলামপুরে ব্যতিক্রমী আয়োজন,মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’খাওয়ালেন আব্দুস সালাম ‎ ‎​ রাজাপুরে আয়রন ব্রীজ ভেঙ্গে যাওয়ায় ত্রিশ বছর কষ্ট করছেন দুই গ্রামের মানুষ “জনপ্রতিনিধিদের আশ্বাসেই সীমাবদ্ধ দুই গ্রামের মানুষের উন্নয়ন”। খাগড়াছড়িতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে: মনিরুল হক চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবিতে থানচিতে গণসংহতি আন্দোলনের সমাবেশ মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের গণমিছিলে ছাত্রদলের বাধা, উত্তেজনার সৃষ্টি ​ কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্ধারিত দাম বনাম মাঠের বাস্তবতা: এলপি গ্যাস খুচরা বাজারে কেন অসঙ্গতি?

সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে   দুই হোটেলের আড়াই লাখ টাকা জরিমানা  

জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৬ সময় দেখুন
২০

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং সংরক্ষণের দায়ে নীলফামারীর সৈয়দপুরে দুই হোটেলকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । 
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় ওই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় তাজির  উদ্দিন হোটেলেকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল ও একই অপরাধে আল সামস হোটেলকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের জেল দেয় ভ্রাম্যমান আদালত। পরে জরিমানা প্রদান করেন  জেল থেকে রক্ষা পান অভিযুক্তরা। 
অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন। সাথে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন ও সৈয়দপুর থানা পুলিশ ৷
এ অভিযান অব্যাহত থাকবে বলে আদালত সূত্রে জানা গেছে ৷

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD