রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফের শাহপরীর দ্বীপ বেড়িবাঁধে অজ্ঞাত মরদেহ উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ডাকাতির আগেই পুলিশের জালে ৭ সদস্য,ইয়াবাসহ আরও একজন আটক নীলফামারীতে দিন দিন বাড়ছে আখের চাষ কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ পণ্ড, কনের পিতাকে অর্থদণ্ড শ্রমিক-আনসারের নিরাপত্তার মাঝেও রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রের সেগুন গাছ চুরি সরিষাবাড়িতে ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদ’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজনদের সংবর্ধনা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘প্রথম হাসি’ প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অনুষ্ঠিত দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন প্রথমবারের মত রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

কুমিল্লা দাউদকান্দিতে ডাকাতির আগেই পুলিশের জালে ৭ সদস্য,ইয়াবাসহ আরও একজন আটক

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭ সময় দেখুন
১১

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা বিভিন্ন দেশীয় অস্ত্রও উদ্ধার করে পুলিশ। অভিযানে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দাউদকান্দি মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
থানা পুলিশ সুত্রে জানা জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) আবুল কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। ভোর ৩টা ৪৫ মিনিটে পৌরসভার সাহাপাড়া এলাকায় খগেন্দ্র সাহার বাড়ির সামনে থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া এলাকার বাসিন্দা মো. তামিম মিয়া (২৬) কে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
একই রাতে এসআই (নিঃ) রবিউল ইসলাম, এসআই (নিঃ) আরিফুর রহমান এবং সঙ্গীয় ফোর্স ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি পৌরসভার তালতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামুন মিয়া (২০), জাহিদ হাসান (২৮), মো. রিয়াজ ওরফে রিয়াদ (২১), মো. ফয়সাল হোসেন (২৬), মো. অনিক (২০), মো. বাধন (২০) এবং মো. ইমন হোসেন (২৩)।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি স্টিলের কিরিচ, একটি লোহার কাচি, দুটি লোহার রড, দুটি স্টেইনলেস স্টিলের পাইপ এবং একটি লোহার ছোরা উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD