শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭০ সময় দেখুন
৮২

কুমিল্লার বুড়িচং থানার একটি শিশু নির্যাতন মামলায় বিল্লাল নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়,বুড়িচং থানার মামলা নং-৫, তারিখ ৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।পরে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল,কুমিল্লার মামলা নং-২৭১/২৬ হিসেবে বিচারাধীন ছিল।
দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি বিল্লালকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত বিল্লাল কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি মসজিদ মাস্টার বাড়ির বাসিন্দা।তিনি হারুনুর রশিদের ছেলে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।পরে আদালতের নির্দেশে মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD