May 18, 2026, 5:25 am
শিরোনাম :
তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৯১৩৫ পিছ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক জামালপুরের সরিষাবাড়ীতে ২২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, দুই সহযোগী পলাতক মৌসুমী ফলের সুবাস ও ঐতিহ্যের মেলবন্ধন ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত ঐতিহ্যবাহী বাউসি বাজার টুঙ্গিপাড়ায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ: নারী নিহত, চালক গুরুতর আহত খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের পানছড়ি থানা ও খুনের ঘটনাস্থল আকস্মিক পরিদর্শন জামালপুরে রেলের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ সিম ও টিকিট উদ্ধার নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার তারেক রহমানের খাল খনন ও পুনঃসংস্কার কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এস এম জিলানী কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে ২২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, দুই সহযোগী পলাতক

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, May 17, 2026
  • 39 সময় দেখুন

জামালপুরের সরিষাবাড়ীতে ২২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, দুই সহযোগী পলাতক

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের সরিষাবাড়ীতে ২২ পিস ইয়াবাসহ বিদ্যুৎ (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাতে উপজেলার রামানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আরও দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত বিদ্যুৎ উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে। পলাতক আসামিরা হলেন ভবানিপুর গ্রামের ফিরোজ মিয়া ও লাভলু মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামানন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদ্যুতের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
রোববার (১৭ মে) গ্রেফতারকৃত বিদ্যুৎকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পলাতক দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD