শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুরে রেলের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ সিম ও টিকিট উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩০৬ সময় দেখুন
৭৮

জামালপুরে রেলের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ সিম ও টিকিট উদ্ধার

মোঃ আনোয়ার হোসাইন
বিশেষ প্রতিনিধি(জামালপুর)

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে র‌্যাব-১৪। জামালপুর পৌর শহর থেকে টিকিট কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাহিনীটি। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সিম কার্ড ও ট্রেনের টিকিট উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ মে) দুপুরে পৌর শহরের দাপুনিয়া পুরাতন জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ এর কমান্ডার মেজর লাবিব আহমেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন
মোঃ মিনাতুর রহমান (২৫), পিতা/ঠিকানা: দাপুনিয়া এলাকা।
মোঃ শাকিব (২৪), পিতা/ঠিকানা: দাপুনিয়া এলাকা।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে কালোবাজারির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়
সিম কার্ড ৯৬৩টি
মোবাইল ফোন১৪টি
ট্রেনের টিকিট বিভিন্ন রুটের ৭টি ট্রেনের ১২টি টিকিট (যার আনুমানিক মূল্য ৫ হাজার ৮০০ টাকা)
র‌্যাব জানায়, ঈদ বা বিভিন্ন বিশেষ উৎসবের সময় সাধারণ যাত্রীদের টিকিটের তীব্র চাহিদাকে পুঁজি করে এই চক্রটি বিপুল মুনাফা লুটত আসছিল। তারা দীর্ঘদিন ধরে কাউন্টার থেকে কৌশলে এবং অবৈধ উপায়ে বিপুল পরিমাণ ট্রেনের টিকিট হাতিয়ে নিতো। পরবর্তীতে সাধারণ যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে চড়া ও দ্বিগুণ-ত্রিগুণ মূল্যে টিকিট বিক্রি করে আসছিল। বিপুল পরিমাণ সিম কার্ড ব্যবহার করে তারা অনলাইনেও টিকিট আটকে রাখতো বলে ধারণা করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ টিকিট কালোবাজারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। রেলওয়ের টিকিট কালোবাজারি ও যাত্রীদের হয়রানি প্রতিরোধে র‌্যাবের এই চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
র‌্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ঈদের মুখে র‌্যাবের এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ রেলযাত্রীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD