Warning: Creating default object from empty value in /home/dainikja/public_html/wp-content/themes/jplivetv5 created jphostbd/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
জামালপুরে গৃহবধুকে ধর্ষনের দায়ে তিন জনকে মৃত্যুদন্ড জামালপুরে গৃহবধুকে ধর্ষনের দায়ে তিন জনকে মৃত্যুদন্ড – Home
June 8, 2026, 7:35 pm
শিরোনাম :
হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রাক সীডের কর্মশালা জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা উদ্ধার বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গায় বৃক্ষের চারা বিতরণ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Gmail হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, চট্টগ্রাম ডিবির হাতে গ্রেপ্তার-২ নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ কুমিল্লা বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গাজীপুর থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

জামালপুরে গৃহবধুকে ধর্ষনের দায়ে তিন জনকে মৃত্যুদন্ড

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, April 23, 2026
  • 89 সময় দেখুন

জামালপুরে গৃহবধুকে ধর্ষনের দায়ে
তিন জনকে মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক

জামালপুরে গৃহবধুকে দলবদ্ধ ভাবে ধর্ষনের দায়ে তিন জনের মৃত্যুদন্ডাদেশ ও প্রত্যেককে দুই লক্ষ টাকা করে অর্থদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক
মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, জামালপুর উপ-শহরের খুপিবাড়ী বেলটিয়া গ্রামের মৃত: ছফির উদ্দিনের ছেলে বুলবুল আহমেদ (৪৫),পাথালিয়া নাওভাঙ্গার চর গ্রামের মৃত কবেজ উদ্দিনের ছেলে কালাম মাক্কু (৫০) ও পাথালিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত দুখুর ছেলে রুকু (৫৫)।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাত ১০টার দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধুকে বুলবুল আহমেদ, কালাম মাক্কু ও রুকু খুপিবাড়ী এলাকায় বুলবুলের বাড়িতে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা রুকুর সাথে ভুক্তভোগী গৃহবধুর জোরপূর্বক বিয়ে পড়ানোর চেষ্টা করে এবং গৃহ বধু রাজি হলে একপর্যায়ে ওই নারীকে তারা তিনজন দলবদ্ধভাবে ধর্ষন করে। এ ঘটনার পর দিন ভুক্তভোগী নারী
তার স্বামীকে ঘটনার কথা বলার পর তার স্বামী বাদী হয়ে জামালপুর সদর থানায় ধর্ষন মামলা দায়ের করেন। মামলার দুই বছর পর ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য
গ্রহণ শেষে বৃহঃবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় তাদের
দোষী সাব্যস্ত করে প্রত্যেককে মৃত্যদন্ড প্রদান করেন। সেই সাথে তাদের প্রত্যেককে দুইলক্ষ টাকা করে জরিমানাও করেন। এই জরিমানার টাকা ভিকটিম
প্রাপ্ত হবেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন, এ্যাডভোকেট মোঃ ফজলুল হক পি.পি. মামলার শুনানি করেন এবং তাকে সহযোগীতা করেন, এডভোকেট রেজিনা আকতার এ,পি,পি, এবং আসামী পক্ষে ছিলেন, এ্যাডভোকেট এস এম কামরুল ইসলাম (উল্লাস)।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD