মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আওয়ামী লীগের সদস্য অশোক কুমার মণ্ডলের পদত্যাগ কুলিয়ারচরে জুয়েল হত্যা: নিরপরাধদের অব্যাহতি ও প্রকৃত খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে বড়চারাবাসী কলেজ কর্তৃপক্ষের অবহেলায় ঝরে গেল রিক্তার স্বপ্ন, প্রতিবন্ধী বাবার চোখে জল। পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট আরপিএমপি ডিবির অভিযানে পরিত্যক্ত ভবনে গাঁজা সেবনকালে গ্রেফতার-২ থানচি–বান্দরবান সড়কে পরিবহন সংকট: লোকাল বাস চালুর দাবিতে ক্ষোভ কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু বগুড়ায় জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বর্বরোচিত হামলা, একই পরিবারের ৪ জন আহত,২ জনের অবস্থা আশঙ্কাজনক জামালপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ,যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ সবুজ বাংলাদেশ গড়তে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি

শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ সময় দেখুন
২১

শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

 সুন্দরবনের  একটি মায়াবী হরিণ লোকালয় প্রবেশ করার পর সিপিজি ও ওয়াইল্ড টিমের সহযোগিতায় বনরক্ষীরা হরিণটি উদ্ধার করে বনে অবমুক্ত করেছে। ১৯ এপ্রিল সকাল সাতটার দিকে শরণখোলা উপজেলার খুড়িয়িখালী গ্রামের  জামাল শিকদারের বাড়ির বাগান থেকে হরিণটি উদ্ধার করে।

বনবিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবনের শরণখোলা  রেঞ্জের বন সংলগ্ন ভোলা নদী আংশিক ভরে যাওয়ায় অনেক সময় বন থেকে সুন্দরবনের  মায়াবী হরিণ  নদী সাঁতরে লোকালয় ঢুকে পড়ে। ধারণা করা হচ্ছে ১৯ এপ্রিল গভীর রাতে  উপজেলার‌ খুড়িয়াখালী গ্রামের জামাল শিকদারের বাগান বাড়িতে ঢুকে পড়ে হরিণটি সকাল ৭টার দিকে বাড়ির লোকজন বাগানের মধ্যে হরিণটি দেখতে পেয়ে সুন্দরবনের উপর কাজ করা এমন সংগঠন সিপিজি টিমের ওয়াইল্ড টিমের সদস্যদের খবর দেয় পরে তারা বন রক্ষীদের সহযোগিতায় ওই বাড়ি থেকে উদ্ধার করে শরণখোলা রেঞ্জ নিয়ে আসে। অনেকের ধারণা খাবারের সন্ধানে অথবা রয়েল বেঙ্গল টাইগারের তাড়া খেয়ে লোকালয় ছুটে আসতে পারে। 

পূর্ব সুন্দরবনের শরলখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, বন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের জামাল শিকদারের বাড়িতে একটি হরিণ প্রবেশ করেছে এমন খবরে বনরক্ষীদের মাধ্যমে ওয়াইল্ড টিমের সহযোগিতায় উদ্ধার করে অবমুক্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD