April 11, 2026, 9:45 pm
শিরোনাম :
নরুন্দিতে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু। মানিকছড়িতে তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার দেশজুড়ে বিদ্যুৎ সংকট: ইসলামপুরে বন্ধ স্কুলের গভীর রাতে জ্বলছে ফ্যান-লাইট ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আটক-১ শরনখোলায় মাদক বিরোধী অভিযানে-৪০০ গ্রাম গাঁজাসহ আটক-১ মিঠাপুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সুন্দরবন থেকে চার রাউন্ড গুলিসহ তিনটি বন্দুক উদ্ধার করেছেন বনবিভাগ সুন্দরবনের ও দক্ষিণ পশ্চিম অঞ্চল উপকূলের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

শরনখোলায় মাদক বিরোধী অভিযানে-৪০০ গ্রাম গাঁজাসহ আটক-১

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, April 11, 2026
  • 38 সময় দেখুন

শরনখোলায় মাদক বিরোধী অভিযানে-৪০০ গ্রাম গাঁজাসহ
আটক-১

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

শরণখোলায় পুলিশের অভিযান: ৪০০ গ্রাম গাজাসহ যুবক আটক, মূল আসামি পলাতক
বাগেরহাটের শরণখোলা উপজেলায় গভীর রাতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাজাসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামের কেজি স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমগীর তালুকদারের বাড়িতে অভিযান চালানো হলে উত্তর কদমতলা গ্রামের মৃত আমির হাওলাদারের ছেলে মন্নাফ হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। তবে অভিযানের মূল টার্গেট আলমগীর তালুকদার পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে পলাতক আলমগীর তালুকদারকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।স্থানীয়দের মতে, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ ছিল। পুলিশের এ ধরনের অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। তবে পলাতক আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে শরণখোলা থানার ওসি (তদন্ত) মিলন ঘোষ জানান, আটককৃত যুবক ও উদ্ধারকৃত গাজা বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD