শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সুন্দরবনের বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৭৭ সময় দেখুন
৯০

সুন্দরবনের বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

বাগেরহাটে সুন্দরবনের বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী বন বিভাগের আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে গনমাধ্যম কর্মী ও বন নিয়ে কাজ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
বাঘ সংরক্ষণ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাঘ বিশেষজ্ঞ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ।
সুন্দরবন রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বনের বাঘ সংরক্ষণে আইনের প্রয়োগ করতে হবে। অপরাধীদের ধরলে তাদের ছাড়ানোর জন্য প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ রোধ করতে হবে। বন আমাদের রক্ষা করে তাই বনকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
বাঘ বিশেষজ্ঞ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, সুন্দরবন রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বনের বাঘ সংরক্ষণে আইনের প্রয়োগ করতে হবে। অপরাধীদের ধরলে তাদের ছাড়ানোর জন্য প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ রোধ করতে হবে। বন আমাদের রক্ষা করে তাই বনকে রক্ষা করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাঘ সংরক্ষণ সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD