June 24, 2026, 7:12 pm
শিরোনাম :
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সামাজিক দায়বদ্ধতায় ওয়ালটন, টুঙ্গিপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে শিবালয় উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল। মোঃ ফারুক হোসেন শিবালয় দীঘিনালায় যুবকের মরদেহ উদ্ধার, ইউপিডিএফের অভিযোগ জেএসএসের বিরুদ্ধে আরপিএমপি ডিবি’র অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকার নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত জাহান (১৮) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে দেবীগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ টেকনাফে যাত্রীবাহী পালকী বাস ব্রিজ থেকে নিচে পড়ে দুর্ঘটনা, উদ্ধারকাজে বিজিবি পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে জলকপাট

নড়াইলে ফুলকপির বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, February 7, 2026
  • 328 সময় দেখুন

নড়াইলে ফুলকপির বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের মাঠজুড়ে এখন শুধুই সাদার হাতছানি। শীতের এ সময়ে জেলার দিগন্তজোড়া ফসলের মাঠে শোভা পাচ্ছে সারি সারি ফুলকপি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফুলকপির বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজারে উপযুক্ত দাম পাওয়ায় জেলার কৃষকদের মুখে হাসির ঝিলিক। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নড়াইল জেলাজুড়ে ২২৭ হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার শতভাগ। জেলার সদর উপজেলা, লোহাগড়া ও কালিয়া এই তিন উপজেলাতেই বাণিজ্যিকভিত্তিতে প্রচুর পরিমাণে ফুলকপির চাষ হয়েছে।
সরেজমিনে বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, ভোরের আলো ফুটতেই কৃষকরা ব্যস্ত হয়ে পড়ছেন ক্ষেত থেকে কপি সংগ্রহ ও তা বাজারজাত করতে। এবার স্নোবক্স ও হাইব্রিড জাতের কপির আবাদ বেশি হয়েছে। প্রতিটি কপির আকার ও গুণগত মান ভালো হওয়ায় পাইকারি বাজারেও এর ব্যাপক চাহিদা রয়েছে।
সদর উপজেলার কৃষক মো. আশরাফুজ্জামান জানান, আল্লাহর রহমতে এবার ফলন খুব সুন্দর হয়েছে। সময় মতো সেচ ও সার দেওয়ায় এবার বড় কোনো রোগবালাই আক্রমণ করতে পারেনি। খরচও তুলনামূলক কম হয়েছে। যদি শেষ পর্যন্ত বাজারের এই দাম বজায় থাকে, তবে কৃষকরা বড় অংকের লাভের মুখ দেখব।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। অনুকূল আবহাওয়া আর উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে নড়াইলে ফুলকপি চাষ এখন বেশ লাভজনক হয়ে উঠেছে। অনেক শিক্ষিত যুবকও এখন সবজি চাষে আগ্রহী হচ্ছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD