March 2, 2026, 3:03 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইসলামপুর থেকে ৪০০ গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা ক্যাটাল ক্যারিয়ার স্পেশাল ট্রেন -১

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, June 3, 2025
  • 586 সময় দেখুন

জামালপুর জেলার ইসলামপুর উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে ৪০০ গরু নিয়ে যাত্রা করেছে ক্যাটল স্পেশাল ট্রেন-১

নিজস্ব প্রতিবেদক

০২/০৬/২০২৫ ইং সোমবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ইসলামপুর বাজার রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন এ বছর ট্রেনে ১২০০ গরু ৩ টি স্পেশাল ট্রেনে জামালপুর থেকে ঢাকায় যাবে।

ইসলামপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, গত চার বছর ধরে কোরবানির গরু রাজধানীতে সহজে নেওয়ার লক্ষ্যে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় এই বছরও ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়। তবে চাহিদা বেশি থাকায় অন্য বছরের তুলনায় এ বছর একটি বৃদ্ধি করে ক্যাটল স্পেশাল-০১, ক্যাটল স্পেশাল-০২ ও ক্যাটল স্পেশাল-০৩ নামে তিনটি ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া সোমবার বিকেল ৫টায় ক্যাটল স্পেশাল- ০২ ও আগামীকাল ৩ জুন বিকেল ৫টায় ক্যাটল স্পেশাল-০৩ ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি ট্রেনে ২৫টি করে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ওয়াগনে ১৬টি করে মোট ১২শ গরু জামালপুরের ইসলামপুর থেকে রাজধানীতে যাবে। গরু প্রতি ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

গরু ব্যবসায়ী আলম জোদ্দার বলেন, আগে ট্রাক, পিকআপ দিয়ে ঢাকায় গরু নিয়ে যাইতাম, তখন ডাকাতের ভয় থাকতো, বিভিন্ন হাটে জোর করে গরু নামিয়ে নিতো। ট্রেনে গরু নিয়ে যাইতে কোনো ঝামেলা হয় না। চাঁদা দিতে হয় না। দুর্ঘটনার ভয়ও নাই।

আরেক গরু ব্যাবসায়ী শহিদ মিয়া বলেন, ট্রাকে গরু নিয়ে গেলে গরু অসুস্থ হয়ে পড়ে, রাস্তায় মারা যায়, ভাড়াও বেশি লাগে। ট্রেনে গরু নিয়ে গেলে টাকা লাগে মাত্র পাঁচশ। আর ঝামেলাও কম। গরু গোয়াল ঘরে যেমন থাকে ট্রেনেও সেই ভাবেই থাকে।

ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, ইতোমধ্যে ক্যাটল স্পেশাল-১ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। প্রতিটি ওয়াগনের জন্য ৮ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। চাহিদা থাকায় এ বছর একটি ট্রেন বাড়ানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD