April 17, 2026, 12:09 am
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

সরিষাবাড়ী স্বপ্ননীল পার্কে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু।

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, June 10, 2025
  • 718 সময় দেখুন

সরিষাবাড়ী স্বপ্ননীল পার্কে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু।

স্টাফ রিপোর্টার:(জামালপুর)

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় বন্ধুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে স্বপ্ননীল পার্কের পানিতে ডুবে মোঃ আকুল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ১০/০৬/২০২৫ ইং মঙ্গলবার আনুমানিক দুপুর ৩টায় পৌরসভার সাতপোয়া এলাকায় অবস্থিত স্বপ্ননীল পার্কে। নিহত আকুল মিয়া পৌরসভার সাতপোয়া (দক্ষিণপাড়া) গ্রামের সামছুল শেখ এর ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, আকুল মিয়া তার কয়েকজন বন্ধুর সঙ্গে জন্মদিনের আনন্দ উদযাপনের জন্য স্বপ্ননীল পার্কের সুইমিংপুলে গোসল করতে যান। সুইমিংপুলের গোসল শেষে আকুল মিয়া পাশের একটি টাওয়ারের নিচে মাছ চাষের জন্য রাখা পানিতে ডুব দেন। এর কিছুক্ষণ পর আকুল মিয়া পানি থেকে উঠে না আসায় সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধার করে।পরে তাৎক্ষণিকভাবে আকুলকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. প্রণয় দেব নাথ জানান, গোসল করতে গিয়ে দুর্ঘটনায় আসা রোগীকে সঙ্গে সঙ্গে ইসিজি করা হয়। কিন্তু তার কোন পালস খুঁজে পাওয়া যায় না। ধারনা করা হচ্ছে হাসপাতালে আনার প্রায় ২০ মিনিট পূর্বেই আকুলের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, “এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আকুল মিয়ার এই অকাল মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD