শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সরিষাবাড়ী উপজেলায় অটো রিক্সা উল্টে যুবকের মৃত্যু।

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৭৬০ সময় দেখুন
২৯

সরিষাবাড়ী উপজেলায় অটো রিক্সা উল্টে যুবকের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক জনতার খবর।

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় অটোরিকশা উল্টে সেলিম জাভেদ (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। (১৯/০৫/২০২৫ইং ) সোমবার সন্ধায় মুলবাড়ী জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম জাভেদ উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ররুদ্রবয়ড়া পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা।তিনি যমুনা সারকারখানার দৈনিক ভিক্তিক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী অটোরিকশাটি দিয়ে সেলিম জাভেদ আরামনগর বাজার থেকে ২১ শে মোড় যাওয়ার উদ্দেশ্য রওনা দেন। দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে অটো’র ব্যাটারী সেলিম জাভেদ এর বুকের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেবাশীষ রাজবংশী তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দিলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD