বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শায়েস্তাগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: লাখাইয়ের এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, বন্ধু আশঙ্কাজনক আমতলীতে আহত বিড়ালের চিকিৎসা নিশ্চিত করলেন রিয়াজুল ও রাকিবুল পূবালী ব্যাংক পিএলসি তারাগঞ্জ উপ শাখার উদ্যোগে “ক্যাশলেস তারাগঞ্জ বাজার” উদ্বোধন শরনখোলায় চেয়ারম্যান প্রার্থী বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শহীদুল আলম লিটনের গনসংযোগ পথসভা ও মটরসাইকেল র‍্যালী বান্দরবান এখন আর শুধু জেলা নয়, সে যেন এক অপেক্ষারত প্রেমিকা সীমান্তে রামগড় বিজিবির অভিযানে সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক রাজাপুরে সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কঠিন অভিযোগ কুমিল্লা বরুড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ যাত্রী

শায়েস্তাগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: লাখাইয়ের এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, বন্ধু আশঙ্কাজনক

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৩ সময় দেখুন
২৯

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম তালহা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার বন্ধু আরমান (১৬) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। নিহত ও আহত দুজনই লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের বাসিন্দা।
​বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জের নূরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লাখাইয়ের ভাদিকারা গ্রামের বয়াতুল ইসলামের ছেলে এসএসসি পরীক্ষার্থী তালহা তার বন্ধু একই গ্রামের মরম আলীর ছেলে আরমানকে নিয়ে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে শায়েস্তাগঞ্জের নূরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তালহা এবং তার বন্ধু আরমান মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা আহত আরমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, তবে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
​এক মুহূর্তের আনন্দের সফর এমন নির্মম বিষাদে পরিণত হওয়ায় নিহত তালহার পরিবারসহ পুরো লাখাইয়ের ভাদিকারা গ্রামে নেমে এসেছে গভীর শোক ও মাতমের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD