বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শায়েস্তাগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: লাখাইয়ের এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, বন্ধু আশঙ্কাজনক আমতলীতে আহত বিড়ালের চিকিৎসা নিশ্চিত করলেন রিয়াজুল ও রাকিবুল পূবালী ব্যাংক পিএলসি তারাগঞ্জ উপ শাখার উদ্যোগে “ক্যাশলেস তারাগঞ্জ বাজার” উদ্বোধন শরনখোলায় চেয়ারম্যান প্রার্থী বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শহীদুল আলম লিটনের গনসংযোগ পথসভা ও মটরসাইকেল র‍্যালী বান্দরবান এখন আর শুধু জেলা নয়, সে যেন এক অপেক্ষারত প্রেমিকা সীমান্তে রামগড় বিজিবির অভিযানে সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক রাজাপুরে সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কঠিন অভিযোগ কুমিল্লা বরুড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ যাত্রী

কুমিল্লায় গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১০ সময় দেখুন
১৩

ফজরের নামাজ পড়ে প্রাতঃভ্রমণে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৬২) উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তার স্ত্রী ঝরনা বেগমের (৪৮)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফজরের নামাজ পড়ে সকালে প্রাতর্ভ্রমণে বের হন নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম। হাঁটতে হাঁটতে তারা মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে তারা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।

এবিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD