বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শায়েস্তাগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: লাখাইয়ের এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, বন্ধু আশঙ্কাজনক আমতলীতে আহত বিড়ালের চিকিৎসা নিশ্চিত করলেন রিয়াজুল ও রাকিবুল পূবালী ব্যাংক পিএলসি তারাগঞ্জ উপ শাখার উদ্যোগে “ক্যাশলেস তারাগঞ্জ বাজার” উদ্বোধন শরনখোলায় চেয়ারম্যান প্রার্থী বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শহীদুল আলম লিটনের গনসংযোগ পথসভা ও মটরসাইকেল র‍্যালী বান্দরবান এখন আর শুধু জেলা নয়, সে যেন এক অপেক্ষারত প্রেমিকা সীমান্তে রামগড় বিজিবির অভিযানে সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক রাজাপুরে সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কঠিন অভিযোগ কুমিল্লা বরুড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ যাত্রী

পূবালী ব্যাংক পিএলসি তারাগঞ্জ উপ শাখার উদ্যোগে “ক্যাশলেস তারাগঞ্জ বাজার” উদ্বোধন

মোঃ রহমত মন্ডল স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪১ সময় দেখুন
৫৫

দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং “এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউ আর “বাস্তবায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি তারাগঞ্জ উপ শাখা রংপুরের উদ্যোগে
( ১৪ অক্টোবর ) বুধবার সকাল ১১ টায় রংপুরের তারাগঞ্জে ক্যাশলেস তারাগঞ্জ বাজারের ফিতা কেটে উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

গ্রাহকদের নিয়ে আর্থিক লেনদেন আরো সহজ, নিরাপদ ও আধুনিক করতে চালু করা হয়েছে ক্যাশলেস তারাগঞ্জ বাজার।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সিনিয়র অফিসার পূবালী ব্যাংক পিএলসি তারাগঞ্জ উপ শাখা প্রধান জনাব নীলকমল রায় ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ আনিসুর রহমান খন্দকার,
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা( বি,আর,ডিবি) তারাগঞ্জ রংপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর হোসেন, এবং জনাব মোঃ শাহজাদা ইসলাম ,সিনিয়র অফিসার পূবালী ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ উপ শাখা প্রধান ।
এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন লোকজন ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি তারাগঞ্জ উপ শাখা প্রধান নীলকমল রায় বলেন, ‘ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালুর ফলে বিভিন্ন সেবার মূল্য পরিশোধে নগদ অর্থের ব্যবহার কমবে এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে দ্রুত ও নিরাপদ লেনদেনের সুযোগ তৈরি হবে। পূবালী ব্যাংকের আধুনিক প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করার ধারাবাহিকতায় এ ধরনের জন সচেতনামূল উদ্যোগ চালু থাকবে ।
ডিজিটাল লেনদেনের প্রসারে পূবালী ব্যাংক সবসময় আধুনিক ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ক্যাশলেস পেমেন্টের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD