শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

শরনখোলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ সময় দেখুন
৫১

বাগেরহাটের শরণখোলায় ইব্রাহিম হাওলাদার নাঈম (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর গ্রামে প্রতিবেশী এক প্রবাসীর নির্মাণাধীন ফাঁকা ভবনের বেলকনি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
​নিহত নাঈম ওই গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম দীর্ঘ প্রায় সাত বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পাবনার হেমায়েতপুরে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকার পর তিনি বেশ সুস্থ হয়ে ওঠেন এবং দুই পরিবারের সম্মতিতে প্রায় দুই মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে সবেমাত্র স্বাভাবিক জীবনে ফেরা নাঈমের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীরা স্তম্ভিত।
​জানা যায়, বৃহস্পতিবার সকালে নাঈম মাথাব্যথার কথা জানান। এরপর পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। সকাল আনুমানিক ৯টার দিকে প্রতিবেশী মালদ্বীপপ্রবাসী নাছির হাওলাদারের নির্মাণাধীন ফাঁকা ভবনের বেলকনির রেলিঙের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পরিবার ও পুলিশকে খবর দেয়।
​খবর পেয়ে শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম ঘটনাস্থল পরিদর্শন করেন।
​শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, নিজের বাড়ি ছেড়ে প্রতিবেশীর ফাঁকা বাড়ির বেলকনিতে মরদেহ পাওয়ার বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD