শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন রামগড় সদর ইউনিয়নে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরন জুলাই শহীদ দিবস” উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন খানসামায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস আজ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ মেসির জয় ও ভালোবাসার আলিঙ্গন স্ত্রীকে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ভারতীয় ইস্কফ সিরাপ আটক।। মাদারগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,স্বপন আটক কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৮১৩ সময় দেখুন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলায় দ্রুতগামী মটরসাইকেলের ধাক্কায় মন্টু মিয়া (৫০) নামের এক কৃষক নিহত ও মটরসাইকেল চালকসহ দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তেরাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মন্টু মিয়া ওলিনগর গ্রামের মৃত কাতর আলি ছেলে। আহত মোটরসাইকেল চালক ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোস্তাক হোসেন (২০) ও তার বন্ধু তেরাইল পূর্বপাড়ার রতন আলীর ছেলে রনি (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মন্টু মিয়া রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে গিয়ে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি আহত দুইজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD