শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত,আহত ১৫

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫২৩ সময় দেখুন
৩২

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত,আহত ১৫

বিশেষ প্রতিনিধি:
ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে বাস–ট্রাক সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ( ২ ডিসেম্বর )সকাল সাড়ে ৯টার দিকে আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঢাকাগামী লেনে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ জানায়, খুলনাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রিজ এলাকায় সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই একজন প্রাণ হারান।

আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।

মোট আহতের সংখ্যা ১৫ জন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে।

তিনি আরও বলেন, নিহতদের লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD