শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

দীঘিনালায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭৩ সময় দেখুন
৯৩

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা, প্রার্থনা ও ভক্তিমূলক কর্মসূচির মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন করা হয়। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে দীঘিনালা বোয়ালখালী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে সুসজ্জিত রথযাত্রা বের হয়। রথটি দীঘিনালা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বোয়ালখালী মন্দিরে গিয়ে শেষ হয়।
রথযাত্রায় নারী-পুরুষ, শিশু ও প্রবীণসহ শত শত ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। ভক্তরা ভক্তিগীতি, কীর্তন ও ধর্মীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শ্রীশ্রী জগন্নাথদেবের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেন। পুরো যাত্রাপথজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, রথযাত্রা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উৎসবটি উদযাপিত হয়েছে। তারা সকলের সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
রথযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD