শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে স্থান পেলেন মুরাদনগরের নারায়ণ সরকার

ওবায়দুল্লাহ অবিদ বাঙ্গরা উপজেলা(​কুমিল্লা) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ সময় দেখুন
৬০

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২৫ সদস্য বিশিষ্ট নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ ট্রাস্টি বোর্ড অনুমোদনের কথা জানানো হয়। নবগঠিত এই বোর্ডে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কৃতি সন্তান শ্রী নারায়ণ চন্দ্র সরকার ট্রাস্টি হিসেবে মনোনীত হয়েছেন।

​শ্রী নারায়ণ চন্দ্র সরকার উপজেলার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল গ্ৰামের প্রয়াত শিক্ষাবিদ রাখাল মাস্টারের পুত্র। তিনি সাবেক ছাত্রনেতা; ১৯৯৮ সালে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের নির্বাহী সদস্য ছিলেন। বর্তমানে তিনি বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

​মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসেবে নিযুক্ত হতে পেরে আমি গর্বিত। আমার ওপর আস্থা রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। অর্পিত এই গুরুদায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”

​সহকারী সচিব মো. জেহাদুল বারীর সই করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। স্পিকারের মনোনীত নিপুন রায় চৌধুরী এমপি ও সূবর্না সিকদার এমপি সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং সাবেক সচিব শ্রী তপন চন্দ্র মজুমদার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। পদাধিকারবলে সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মনোনীত বিশিষ্ট নাগরিকরা এই বোর্ডে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

​প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পদাধিকারবলে মনোনীত ব্যক্তিবর্গ ব্যতীত অন্যান্য ট্রাস্টিদের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৩ বছর পর্যন্ত বলবৎ থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD