বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শায়েস্তাগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: লাখাইয়ের এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, বন্ধু আশঙ্কাজনক আমতলীতে আহত বিড়ালের চিকিৎসা নিশ্চিত করলেন রিয়াজুল ও রাকিবুল পূবালী ব্যাংক পিএলসি তারাগঞ্জ উপ শাখার উদ্যোগে “ক্যাশলেস তারাগঞ্জ বাজার” উদ্বোধন শরনখোলায় চেয়ারম্যান প্রার্থী বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শহীদুল আলম লিটনের গনসংযোগ পথসভা ও মটরসাইকেল র‍্যালী বান্দরবান এখন আর শুধু জেলা নয়, সে যেন এক অপেক্ষারত প্রেমিকা সীমান্তে রামগড় বিজিবির অভিযানে সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক রাজাপুরে সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কঠিন অভিযোগ কুমিল্লা বরুড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ যাত্রী

লাখাইয়ে দূর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, ৬৭ টি মন্ডবে চলছেশেষ মূহুর্তে সাজসজ্জার কাজ

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২২ সময় দেখুন
৩৯

হবিগঞ্জের লাখাই উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে। ১৬ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। আর এর আগেই উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৬৭টি পূজা মণ্ডপের প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ।
এ বছর লাখাইয়ের প্রতিমা কারিগররা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। প্রায় সব পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ করে শুরু হয়েছে প্রতিমার রঙের কাজ।
পূজারী সিতেশ দেবের সাথে আলাপ হলে তিনি জানান, দুর্গাপূজার সাথে তাল মিলিয়ে ঘরের মায়ের পূজা ও সমানতালে করতে হবে। নিজেদের মধ্যে সামাজিক সম্প্রতি আরো বাড়াতে হবে ।আমাদের পূজার আয়োজনের অনেক কাজ শেষ হয়েছে, বাকি কাজ গুলো কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে।
প্রতিমা তৈরির কাজের শেষ মুহূর্তে জোরেশোরে চলছে রঙের কাজ ও প্রতিমার মন্ডপ সাজানো । কারিগররা আশাবাদী, আগামী পূজায় সব মণ্ডপ প্রস্তুত হয়ে উঠবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলা শাখার সভাপতি প্রানেশ গোস্বামী জানিয়েছেন, প্রতিমা তৈরির কাজের শেষ মুহূর্তে জোরেশোরে চলছে রঙের কাজ ও প্রতিমার মন্ডপ সাজানো । শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সকল প্রস্ততি নেওয়া হচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লাখাই উপজেলা শাখার আহ্বায়ক অপূর্ব চন্দ্র দেব জানান,প্রতিবারের ন্যায় এবারও লাখাই উপজেলায় ৬৭টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বস্তরের জনগণের সহযোগিতায় পূজা সুন্দর ভাবেই উদযাপন করব বলে আমার দৃঢ় বিশ্বাস। স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার পাশাপাশি প্রশাসনের নজরদারি রয়েছে। এর পাশাপাশি আমরা ইউনিয়ন ভিত্তিক পূজা উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে মনিটরিং টিম গঠন করা হয়েছে যা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সর্বদা সম্পৃক্ত থাকবে।
কারিগররা আশাবাদী, আগামী পূজায় সব মণ্ডপ প্রস্তুত হয়ে উঠবে।আমাদের ৭৫% কাজ শেষ হয়েছে, বাকি কাজ কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এবার লাখাই উপজেলায় ৬৭ টি পূজা মন্ডবের মধ্যে লাখাই ইউনিয়নে ২১টি, মোড়াকরি ইউনিয়নে ১৮টি, মুড়িয়াউক ইউনিয়নে ২টি বামৈ ইউনিয়নে ৬টি, করাব ইউনিয়নে ৮টি,বুল্লা ইউনিয়নের ১২ মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে।
এছাড়া, ১০ অক্টোবর মহালয়ার মাধ্যমে দেবীর আগমন ঘোষণা হয়েছে। শারদীয় দুর্গাৎসব ১৬ অক্টোবর মহাষষ্ঠী দিয়ে শুরু হবে এবং ২১ অক্টোবর মহা বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হবে। এবারের পূজায় দেবী ঘটকে আগমন ও দোলায় গমন করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD