আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ইং সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে লাখাই উপজেলার দুর্গা পূজা মণ্ডপ কমিটি, সহ সনাতনী বিভিন্ন সংগঠনের সাথে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট লাখাই উপজেলা শাখার , বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এক মতবিনিময় সভা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি অতিন কুমার দত্ত চৌধুরী পাপন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর দুপুরে লাখাই উপজেলার বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, লাখাই উপজেলা শাখার আয়োজনে
উক্ত কল্যান ফ্রন্টে আহবায়ক আশীষ দাশ গুপ্তের সভাপতিত্বে সদস্য সচিব রনজিত চন্দ্র দেব, ও দেবাশীষ আচার্য্য এর পরিচালনায়
সংর্বধনা ও মতবিনিময় সভা লাখাই উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে লাখাই উপজেলার কৃতি সন্তান হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, হবিগঞ্জ জেলার সদস্য সচিব অতীন কুমার দত্ত চৌধুরী পাপন ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি নির্বাচিত হওয়ায় লাখাই উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট লাখাই উপজেলা শাখার নেতৃবৃন্দ সংবর্ধনা ক্রেস্ট সম্মাননা তুলে দেওয়া হয়। সভা শুরুতে গীতা পাঠ করেন বিরাজ চক্রবর্তী,
শারদীয় দূর্গা পুজা উদযাপন করার জন্য দিক নির্দেশনা বক্তব্য রাখেন জেলা কল্যান ফ্রন্টের সহ সভাপতি সাধন বড়ুয়া, কল্যান ফ্রন্টের লাখাই উপজেলার উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, উপদেষ্টা ডাঃ অনুজ কান্তি দাশ, সোয়েল বিশ্বাস সিনিয়র যুগ্ম আহবায়ক দিলিপ পাল, ঐক্য পরিষদের সভাপতি লিটন সূত্রধর, লাখাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী, সাধারণ সম্পাদক সম্পাদ রায়, সহ সভাপতি প্রানেশ দাশ, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব অপু দাশ, বিশ্বজিৎ ভট্টাচার্য, পরেশ সূত্রধর শুভ মোদক, জনক চন্দ্র দেব, শমিরন শীল, সজল দাস, সুজিত দেব, বিভিন্ন মন্ডপ কমিটির সভাপতি সম্পাদক বক্তব্য রাখেন।


Leave a Reply