May 17, 2026, 4:28 am
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ: নারী নিহত, চালক গুরুতর আহত খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের পানছড়ি থানা ও খুনের ঘটনাস্থল আকস্মিক পরিদর্শন জামালপুরে রেলের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ সিম ও টিকিট উদ্ধার নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার তারেক রহমানের খাল খনন ও পুনঃসংস্কার কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এস এম জিলানী কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু জামালপুরের সরিষাবাড়ীতে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপনে কৃষি উপকরণ বিতরণ জামালপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরে সভা জনগণের ভোটে নির্বাচিত হয়েও কেন ঘরে বসে কাজ? ভেঙে পড়েছে গ্রামীণ জনসেবা! জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার

টুঙ্গিপাড়ায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ: নারী নিহত, চালক গুরুতর আহত

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, May 16, 2026
  • 6 সময় দেখুন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সীমা সরকার (৪০) নামে এক নারী আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মানিক সরকার (৩০) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজার সংলগ্ন কোটালীপাড়াগামী সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সীমা সরকার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নৈলতলা গ্রামের সবুজ সরকারের স্ত্রী এবং সুব্রত সরকারের কন্যা। আহত মোটরসাইকেল চালক মানিকের সৌদি প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মানিক সরকার তার ভাবি সীমা সরকারকে নিয়ে মোটরসাইকেলযোগে (পিরোজপুর-ল ১১-৪১৭৭) বরিশালের গৌরনদীতে তাঁর চাচা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে জোয়ারিয়া বাজার এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মেট্রো-উ ১৪-৩৮১৬ নম্বরের একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুখ ও মাথায় গুরুতর আঘাত পান সীমা সরকার। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক মানিক সরকারের হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।
এদিকে দুর্ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় কাভার্ডভ্যান চালক মো. শামীম শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। আটক শামীম গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মৃত ঠান্ডা শেখের ছেলে।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD