শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে এক মর্মান্তিক সড়ক নিহত-৩

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮৭১ সময় দেখুন
৭৬

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুঘর্টনায় ট্রাকের চাপায় অটোভ্যানে থাকা এক মাদ্রাসার সহ-সুপার, শিশুসহ ৩জন নিহত হয়েছেন।

১২ আগস্ট মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৪৫মিনিটের সময় গোবিন্দগঞ্জ পৌর শহরের গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট সড়কের খলসি মৌসুমী তেলের পাম্পের সামনে এ দুঘর্টনা ঘটেছে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, আজ দুপুরে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের পৌর শহরের খসলি মৌসুমী তেলের পাম্পের সামনে গোবিন্দগঞ্জ গামী একটি ইজিবাইক একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়লে যাত্রী সহ ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়,এতে ঘটনাস্থলেই ইসলামপুর দাখিল মাদ্রাসার সহ সুপার ও সামপারা ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের জাহিদুল ইসলাম জাহিদ, রাজাহার ইউনিয়নের কুকরাইল, চাপড়া পাড়া গ্রামের আব্দুল গনির ছেলে নুরুন্নবী ও শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের পরাগ মিয়ার ছেলে রাফি নামের এক শিশু নিহত হয়েছে।

এছাড়া গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD