মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীখালীতে ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, তবুও অন্ধকারে টেকনাফ জাতীয় স্তরে ডাবল সাফল্য: প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক পেল মাহিম সৌদি আরামকোর শিল্প অগ্নিনির্বাপণ কোম্পানির জাজান শোধনাগারের একটি স্থাপনায় লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয় খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি আমতলীতে মানবিকতার সেবায় দুই বছর পূর্ণ করল ‘স্বপ্নছোঁয়া’ স্বেচ্ছাসেবী যুব সংগঠন গুইমারা সিন্দুকছড়ি জোনের তত্ত্বাবধানে দশ দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্বার, আটক-১ তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা,দুর্ভোগে সাধারণ জনগণ পাকুন্দিয়ায় ৮ জন শিক্ষক, ৫ জন পরীক্ষার্থী, ফেল শতভাগ, অভিভাবকদের তীব্র খুব শতভাগ জিপিএ-৫ পেয়ে ফের দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল

খরমপুর মাজার শরীফের বার্ষিক ওরসে ভক্ত-আশেকানে মুখরিত

জাহাঙ্গীর আলম (ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি,
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১১ সময় দেখুন
১৩

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার খরমপুর মাজার শরীফে শুরু হয়েছে পবিত্র বার্ষিক ওরস মোবারক। ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত ভক্ত-আশেকানের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা।
রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল থেকেই খরমপুর মাজার শরীফে ভক্ত-আশেকানদের ব্যাপক সমাগম ঘটে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে মাজার প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা মাজার জিয়ারত, দোয়া ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন।
ওরসকে ঘিরে মাজার এলাকায় বসেছে ঐতিহ্যবাহী মেলা। মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, খাবারের স্টল ও প্রয়োজনীয় সামগ্রীর পসরা বসেছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
এদিকে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে মাজার ও মেলা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
ওরস চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে দেখতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ আব্দুর রব মাজার শরীফ পরিদর্শন করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা মাজার এলাকা ঘুরে দেখেন এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার শাহ আব্দুর রব বলেন, ওরস উপলক্ষে আগত ভক্ত-আশেকানদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মেলা ও মাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ওরসকে কেন্দ্র করে প্রতিবছরই খরমপুর মাজার শরীফে বিপুলসংখ্যক ভক্ত-আশেকানের সমাগম ঘটে। এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের উপস্থিতিতে মাজার এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD