May 7, 2026, 11:53 am
শিরোনাম :
দিগপাইত উপ-শহরে ড্রেনেজ সংকট সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা ডিমলায় ভুট্টাখেত থেকে পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার জামালপুরে গৃহবধুকে ধর্ষনের দায়ে তিন জনকে মৃত্যুদন্ড আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু ​ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার। জামালপুরে তরুণ উদ্যোক্তাদের ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় হাজার পরীক্ষার্থী প্রিন্স রুপার্ট বন্দর, কানাডা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দুটি তদন্ত কমিটি গঠন

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, March 22, 2026
  • 60 সময় দেখুন

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দুটি তদন্ত কমিটি গঠন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৬ জন করে মোট ১২ জনকে নিয়ে দুটি তদন্ত কমিটির গঠন করা হয়েছে।
একটিতে ডিটিও, ডেন-১, ডিএসটিই, ডিএমই (লোকো), ডিএমও এবং কমান্ড্যান্টকে (আরএনবি) সদস্য করা হয়েছে। অপর তদন্ত কমিটিতে সিওপিএস, সিই, সিএমই, সিএমও, সিএসটিই ও সিসি (আরএনবি)-কে সদস্য করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।
কমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন । কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত ডা. অমিত ভৌমিক ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।
প্রসঙ্গত, শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এতে ১২জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD