শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন রামগড় সদর ইউনিয়নে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরন জুলাই শহীদ দিবস” উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন খানসামায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস আজ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ মেসির জয় ও ভালোবাসার আলিঙ্গন স্ত্রীকে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ভারতীয় ইস্কফ সিরাপ আটক।। মাদারগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,স্বপন আটক কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

কালীগঞ্জে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ, তিনদিন পর পাওয়া গেল মরদেহ।

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৯১৩ সময় দেখুন

কালীগঞ্জে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ, তিনদিন পর পাওয়া গেল মরদেহ

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে লাফ দিয়ে নাঈম (৯) নামে তৃত্বীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার তিনদিন পর মরদেহ পাওয়া গেল। বুধবার দুপুরে স্থানীয়রা নদীর কচুরিপানার মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে। এর আগে দুইদিন সোমবার ও মঙ্গলবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসি তন্ন তন্ন করে খুজেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। নিহত শিশু নাঈম কালীগঞ্জ উপজেলার মাসলিয়া গ্রামের সবজি বিক্রেতা মহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, গত সোমবার দুপুরে গোসল করতে বাড়ির পাশে বুড়ি ভৈরব নদীর হাসিলবাগ ব্রীজের উপর থেকে পানিতে লাফ দেয় নাঈম। এসময় তার সাথে অন্য বন্ধুরা ছিল। সবাই পানি থেকে উঠে আসলে নিখোঁজ হয়ে যায় নাঈম। পরে ঘটনাটি জানাজানির পর স্থানীয়রা খোজাখুজি করে ব্যর্থ হয়। খবর দেওয়া হয় কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে। তারাও উদ্ধার অভিযান শুরু করে। খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের খুলনার ডুবুরিরা। তবে, পানিতে স্রোত ও প্রচুর কচুরিপানা থাকায় উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটছে বলে জানান ডুবুরিরা। মঙ্গলবার বিকাল পর্যন্ত তার কোন সন্ধান না পাওয়ায় ডুবুরিরা ফিরে যায়। বুধবার স্থানীয়রা দলবেধে নদীতে নেমে পড়ে। এরপর দুপুরে তার মরদেহ পাওয়া যায়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে অতিরিক্ত কচুরিপানা থাকায় তাকে খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। দুইদিন চেষ্টার পর মরদেহ না পেয়ে ডুবরিরা ফিরে গিয়েছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD