শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৫২৪ সময় দেখুন
৭৭

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মোঃ হারুন উর রশীদ ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া গ্রামে অবৈধ ডাম্পারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে মাহির হোসেন (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহির হোসেন বেজুয়া গ্রামের রবিউল গাজীর ছেলে এবং বেজুয়া ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে বেজুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি বহনকারী একটি ডাম্পারের সঙ্গে মাহির হোসেনের আব্বার মোটরসাইকেলের সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়।স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাকে নিকটস্থ এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি ভরাটের কাজে ব্যবহৃত ডাম্পারটি অবৈধভাবে চলাচল করছিল। ডাম্পারটি বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাবুর আলী গাজীর ছেলে সিরাজুল ইসলাম কন্ট্রাকে নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।দুর্ঘটনার পর ঘাতক ডাম্পারটি সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শেখ জাহিদ আলমের হেফাজতে আটক রাখা হয়েছে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মাহির হোসেনের মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছিল। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতিও চলছিল বলে জানা গেছে।এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD