শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় গাংনীর এক মায়ের করুণ মৃত্যু

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৮৫৮ সময় দেখুন
৬৬

ঢাকার মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় গাংনীর এক মায়ের করুণ মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি :

ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন গাংনীরে মেয়ে রজনী। তার মেয়ের ছুটির জন্য স্কুলে অবস্থান করছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা সিএমএইচ হাসপাতালে তার দগ্ধ মরদেহের সন্ধান পাওয়া গেছে। নিহত রজনী গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাওট গ্রামের আব্দুল হামিদের মেয়ে। রজনীর স্বামী জহিরুল ইসলামের ব্যবসায়িক সুত্রে এক কন্যা সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন। জহিরুলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদিপুর গ্রামে।
জানা গেছে, মেয়ের স্কুল ছুটির জন্য গেটের বাইরে অবস্থান করছিলেন রজনী। দুর্ঘটনার পর বাচ্চাকে খুঁজতে স্কুলের ভেতরে ছুটে যান রজনী। কিন্তু তার আগেই তার কন্যা শিশুটি গেটের বাইরে বেরিয়ে এসেছিল। যা জানতেন না রজনী। মেয়েকে খোঁজার এক পর্যায়ে তার শরীর আগুন লেগে যায়। ঘটনার পর থেকেই রজনী ও তার শিশু কন্যাকে খুঁজে পাচ্ছিলেন না তার স্বামী। সন্ধ্যার পরে রজনীর খোঁজ মেলে ঢাকার সিএমএইচ হাসপালে। তবে জীবিন নয়, অগ্নিদগ্ধ মরদেহের সন্ধান পান তার স্বজনরা। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে ঢাকার উদ্দেশ্যে গতকালই রওনা দিয়েছেন রজনীর পিতার পরিবারের লোকজন। রজনীর পরিবার, প্রতিবেশ ও স্বজনদের মধ্যে বিরাজ করছে শোকের ছায়া। তার মরদেহ পিতার গ্রামে না স্বামীর গ্রামে দাফন করা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD