শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রামগড়ে পারিবারিক কলহে বিষপানে গৃহবধূর মৃত্যু

.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ সময় দেখুন
৭৩

খাগড়াছড়ির রামগড় পতাছড়া ইউনিয়নের নাকাপায় বিষপানে জোসনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

নিহত জোসনা আক্তার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ইসমাইল কলোনি এলাকার আমির হোসেনের মেয়ে। প্রায় সাত বছর আগে রামগড় উপজেলার নাকাপা এলাকার জাফর আহাম্মদের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তাঁরা নাকাপা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে সবার অগোচরে ঘরে রাখা ঘাস মারার কীটনাশক পান করেন জোসনা। পরে বিষপানের পর চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে তাঁর স্বামীসহ পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জোসনা আক্তার অল্পতেই রাগান্বিত হয়ে মেজাজ হারাতেন। বিষপানের খবর পেয়ে তাঁর বাবা আমির হোসেন রামগড়ে এসে মেয়েকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গত শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় জোসনাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের বাবা আমির হোসেন কারও বিরুদ্ধে অভিযোগ না করে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD