শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

টুঙ্গিপাড়ায় ব্রেক ফেল করে টোল প্লাজায় দোলা পরিবহনের ধাক্কা, আহত ১

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ সময় দেখুন
৭১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্রেক ফেল করে দোলা পরিবহনের একটি বাস পাটগাতী-মধুমতী সেতুর টোল প্লাজার বুথে ধাক্কা দিয়েছে। এতে টোল আদায়ের দায়িত্বে থাকা সুজন (২৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় টোল প্লাজার একটি বুথ ও সংশ্লিষ্ট অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পিরোজপুর থেকে ঢাকাগামী দোলা পরিবহনের গাড়িটি পাটগাতী-মধুমতী সেতুর টোল প্লাজার কাছে পৌঁছালে হঠাৎ ব্রেক ফেল করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি টোল আদায়ের বুথে সজোরে ধাক্কা দিয়ে সেটি ভেঙে প্রায় ৫০ গজ দূরে গিয়ে থামে।

বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সেতুর ঢাল বেয়ে নামার সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে চালককে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, বাসের ব্রেক কাজ করছে না। এ সময় চালক যাত্রীদের আতঙ্কিত না হয়ে আল্লাহর নাম স্মরণ করার অনুরোধ করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত টোল আদায়কারী সুজন চিতলমারী থানার রাজনগর গ্রামের বিসুম বিশ্বাসের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

দুর্ঘটনাকবলিত দোলা পরিবহনের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৯৯। আকস্মিক এ ঘটনায় টোল প্লাজার কর্মী, বাসের যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে দুর্ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD