আগামী জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আগামী বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
তিনি জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টঙ্গীর ইজতেমা ময়দানে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজন করা হবে। প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাদপন্থি মুরব্বিদের সঙ্গে আজ বৈঠক হয়েছে।
এর আগে জুবায়েরপন্থিদের সঙ্গেও বৈঠক হয়েছে। বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে দুই পক্ষই তাদের প্রস্তাব দিয়েছে। সবার সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকার।
সাদপন্থীদের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, জানুয়ারি মাসে জুবায়েরপন্থীদের দুই পর্ব শেষ হওয়ার পর তারা একটি যৌক্তিক সময় গ্যাপ দিয়ে রমজানের আগে এক পর্বে ইজতেমা করতে চায়।
অথবা চলতি নভেম্বরের শেষ দিকে আগে ইজতেমা করতে চায়।


Leave a Reply