শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মাজার ধ্বংস হলে ঘরে বসে থাকব না: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৬ সময় দেখুন
৫১

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে কোনো মাজার, পীরের তরিকা কিংবা ধর্মীয় স্থাপনায় ভাঙচুর করতে দেওয়া হবে না। ভবিষ্যতে মাজার ধ্বংসের চেষ্টা হলে আমরা ঘরে বসে থাকব না।

বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের উদ্যোগে আয়োজিত জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, গত অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের বিভিন্ন মাজার বন্ধ ও ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। তাঁর দাবি, ওই সময়ে দেশের ১২৭টি মাজার ধ্বংসের চেষ্টা করা হয়। এমনকি একজন মুসলমানের হাতে আরেকজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যার ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, ধর্মীয় স্থাপনা ও মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। কোনো ধর্মীয় স্থান ধ্বংস বা ভাঙচুরের ঘটনা মেনে নেওয়া হবে না।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। নবীজির তরিকা ও আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, রাসুল (সা.)-এর নবুয়তি জীবন, নীতি, আদর্শ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মানুষের অধিকার রক্ষা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় মহানবী (সা.) গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত রেখে গেছেন। এ সময় তিনি হিলফুল ফুজুল গঠনের প্রসঙ্গও তুলে ধরেন।

অনুষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের প্রধান গোলাম মাহবুব জিহাদি।

এ সময় আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD