মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ গৃহহীনদের জন্য নির্মিত ঘরে ঝুলছে তালা, আগাছায় ঢেকেছে আঙিনা; জনকল্যাণে ব্যবহারের দাবি হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে হেযবুত তওহীদের কুলিয়ারচরের লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ৬ জনের সবাই নারী খানাখন্দে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আমতলীতে তীব্র যানজট জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত টেকনাফ মডেল থানার মোহাম্মদ সাইফুল ইসলাম মাধবদীতে কফি এন্ড ক্যাপের মালিক ও তাঁর ভাইকে সন্ত্রাসী হামলার অভিযোগ, আজ সংবাদ সম্মেলন কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশী মদ’সহ আটক-১ সীমান্তে বিজিবির বড় অভিযান ৬ লাখ ইয়াবা ও বিদেশি পিস্তলসহ আটক ২ বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে বান্দরবান সেনা রিজিয়ন, ত্রাণসামগ্রী বিতরণ করল ৬৯ পদাতিক ব্রিগেড,

সৌদি আরবের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল -১৬ বাংলাদেশীর

বিশেষ প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৭ সময় দেখুন
১৯

সৌদি আরবে জীবিকার তাগিদে গিয়ে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন নওগাঁর আত্রাই উপজেলার সাতজন রেমিট্যান্স যোদ্ধা। দেশটির একটি সোফা কারখানায় কাজ করার সময় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

​রোববার (৯ আগস্ট) সংঘটিত এই অগ্নিকাণ্ডের পর রাতে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান সাতজন প্রবাসীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে,এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

​দুর্ঘটনায় প্রাণ হারানো প্রবাসীদের বাড়ি আত্রাই উপজেলার নির্দিষ্ট কয়েকটি গ্রামে। এর মধ্যে গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন ও পারকাসুন্দা গ্রামের একজন এই দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেছেন।

​যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করছেন, তবে প্রশাসন এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। একই এলাকার সাত প্রবাসীর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো উপজেলায় শোকের মাতম চলছে। শোকস্তব্ধ পরিবারগুলোর সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে এলাকাবাসী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD