শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রামগড়ে গলায় ফাঁস লাগানো যুবকের মরদেহ উদ্ধার

মাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪৪ সময় দেখুন
৫৪

খাগড়াছড়ির রামগড়ে গলায় ফাঁস লাগানো হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ১০ আগষ্ট সকালে রামগড় পৌরসভার দক্ষিন সদুকার্বারী পাড়া নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হেলাল হোসেন সাগর ওই এলাকার আমীর হোসেনের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার পাশের ঘরের চাচীর মাটির ব্যাংক চুরীর হলে হেলালকে অভিযুক্ত করেন চাচা-চাচী। এতে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। পরিবারের ধারণা হতাশাগ্রস্ত হয়ে লজ্জা ও অপমানে রবিবার রাতে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁছিয়ে আত্মহত্যা করে বলে তাদের ধারণা।

নিহতের পিতা আমীর হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে ছেলেকে অনেক ডাকাডাকির পরও রুমের দরজা না খুলায়। দরজার ফাঁক দিয়ে দরজা খুলে দেখেন ছেলের নিথর দেহ খাটের উপর পড়ে আছে। তিনি বলেন, পুরাতন গামছা হওয়াতে গামছা ছিড়ে পড়ে যায়। পরে অন্যদের সহযোগীতায় মরদেহ ঘরের সামনের রুমে এনে রাখেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিকভাবে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD