শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ভাই বোনের মৃত্যু শাপলা তুলতে গিয়ে।

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৭২১ সময় দেখুন
৩২

বিশেষ প্রতিনিধি:(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে নিখোঁজের একদিন পর ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) শহরের ভাদুঘর শান্তিনগর এলাকার একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলো, শান্তিনগরের আক্কাস মিয়ার ছেলে হোসাইন (১১) ও মেয়ে জিন্নাত (৮)।

মৃতদের খালা ইয়াসমিন বেগম বলেন, ওই ডোবায় প্রায় হোসাইন ও জিন্নাত শাপলা তুলতে যেতো। বৃহস্পতিবার দুপুরেও শাপলা তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা আর বাড়িতে ফিরেনি। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বাড়ির পাশে ডোবাতে দুজনের মরদেহ ভেসে উঠতে দেখেন তাদের আরেক ভাই। পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ ডোবা থেকে তুলে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD