শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে ট্রাকের চাপায় প্রান গেল এক শিক্ষার্থীর,উদ্ধার করতে গিয়ে দেখেন তার নিজেরই ছেলে কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার। আটক-১ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটার রাস্তার বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি ‎ ভারী বর্ষণে টুঙ্গিপাড়ায় আগাম শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫৭ কৃষক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ফেসবুকে ভুয়া বিদেশি চাকরির ফাঁদ:ক্রিপ্টো জালিয়াতি চক্রে ৪ বাংলাদেশিসহ গ্রেপ্তার-৫ মুকসুদপুরে মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা সৌদি আরবে উমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত হন জামালপুরের দেওয়ানগঞ্জে তিন মাসের শিশু পুত্র কে রেখে মা নিখোঁজ রাজাপুরের পালট গ্রামে বিশিষ্ট সমাজসেবক মিনার মাহামুদ জুয়েলের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

কিশোরগঞ্জে ট্রাকের চাপায় প্রান গেল এক শিক্ষার্থীর,উদ্ধার করতে গিয়ে দেখেন তার নিজেরই ছেলে

স্টাফ রিপোর্টার।।
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১১ সময় দেখুন
১৩

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটের দিকে শহরের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম তুহিন (১০)। সে আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কনস্টেবল সামসুল কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত। তাদের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী নেত্রকোনা জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা পারাপারের সময় সিমেন্টবোঝাই একটি ট্রাকে চাপাদেয় তুহিনকে। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় তার। দুর্ঘটনার খবর পেয়ে দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে যান কনস্টেবল সামসুর। তখনও তিনি জানতেন না,যে স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে যাচ্ছেন,সেটি তার নিজের ছেলে।

ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দেখে তিনি হতবাক হয়ে যান। নিজের সন্তানের নিথরদেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। সহকর্মী ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলের সেই দৃশ্য উপস্থিত অনেককেই আবেগাপ্লুত করে তোলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, সামসুল আমাদের থানার একজন দায়িত্বশীল সদস্য। দুর্ঘটনার সংবাদ পেয়ে সে ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে জানতে পারে নিহত শিশুটি তার নিজের ছেলে। ঘটনাটি আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক।

তিনি আরও বলেন, মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD